খাগড়াছড়িতে শহীদ জুলাই স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিক্স অংকন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে গ্রাফিক্স অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ৯টি উপজেলার ৫৪ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা বিপ্লবী যোদ্ধাদের নানা চিত্র দেওয়াল গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেন। খাগড়াছড়ি সরকারি স্কুলের দেওয়াল শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত দেওয়ালে এসব গ্রাফিক্স অঙ্কন করে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা রোমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুলআলম সহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ এসব বিপ্লবী অঙ্কিত গ্রাফিক্স গুলো ঘুরে ঘুরে দেখেন।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ির ৯টি উপজেলার ৫৪টি স্কুল ও কলেজের অংগ্রহণকারী শিক্ষার্থীদের কে পুরস্কৃত করা হয় ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































